বাঁধাকপি সারা বছর সংরক্ষণ করার জাদুকরি উপায়



বাঁধাকপি সারা বছর সংরক্ষণ করার জাদুকরি উপায়

 
বাজারে এখন নামমাত্র মূল্যে বাঁধাকপি ও ফুলকপি পাওয়া যাচ্ছে। তবে কিছুদিন পর সতেজ তরতাজ বাঁধাকপি পাওয়া যাবে না। তাই এই মৌসুমে সারা বছরের জন্য বাঁধাকপি তৈরি করে রাখতে পারবেন। সহজ কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে বাড়িতে খুব সহজেই বাঁধাকপি সংরক্ষণ করে রাখতে পারবেন। 


সারা বছর বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়।  কিন্তু বাঁধাকপি শুধু শীতের সময় টাটকা পাওয়া যায়। শীতের সবজির তালিকায় বাঁধাকপি অন্যতম। তাই অনেকভাবেই এই সবজি সংরক্ষণ করা যায়। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে সারা বছর সংরক্ষণ করে রাখা  যায়। 

পোস্ট সূচীপত্রঃবছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায় 


বাঁধাকপি সারা বছর সংরক্ষণ করার জাদুকরি উপায়




বাঁধাকপি ফার্মেন্টেড করে রাখুন 

চাইলে বাঁধাকপি  ফার্মেন্টেড করে রাখতে পারেন। এতে সারা বছর বাঁধাকপি পারবেন।বাঙ্গালীদের মধ্যে বর্তমানে বেড়ে চলেছে বিদেশি খাবারের জনপ্রিয়তা। বিদেশে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিমচির তৈরি করা হয়। একইভাবে বাঁধাকপি কিমচির তৈরি করে রাখতে পারেন। এভাবে সারা বছর বাঁধাকপি খেতে পারবেন এবং খেতে অনেক সুস্বাদু হয়। এবং অনেক পুষ্টিগুণে ভরপুর।

এটি তৈরি করার জন্য একটি বাঁধাকপি নিন এবং সঙ্গে বড় একটি পাত্র নিন পাত্রে বাঁধাকপি কুচি কুচি করে কেটে রাখুন লবণ, গুঁড়ো মসলা ও ভিনেগার মিশিয়ে নিন। কিছুক্ষণ পর বাঁধাকপির সম্পূর্ণ পানি বের করে দিতে হবে।  বাঁধাকপিটা একটি কাছের পাত্রে ভরে মুখটা ভালো করে বেঁধে রাখুন। যতদিন যাবে বাঁধাকপিটা ততো ভালো লাগবে । এই পদ্ধতিতে বাঁধাকপি কাঁচা খাওয়া যায় এবং সালাত হিসাবে রান্নায় ব্যবহার করা যায় 

বাঁধাকপি ফ্রোজেন করে রাখুন 

আজকাল বাজারে অনেক প্যাকেট বন্দি ফ্রোজেন  সবজি পাওয়া যায়। তার মধ্যে অনেক সবজিতে ফর্মুলা দেওয়া থাকে। সেগুলো না খাওয়াই ভালো। তাই বাঁধাকপি ফ্রোজেন কেনার সি আপনি বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন। এর জন্য বাঁধাকপি ভালোভাবে ধুয়ে কেটে নিন তারপর ফুটন্ত পানিতে ৪ মিনিট ফুটিয়ে নিন।

আরো পড়ুনঃছাদে বা বারান্দায় সবজি চাষ করার নিয়ম 

এরপর ফুটন্ত পানি থেকে উঠে বরফ ভর্তি পানিতে দুই মিনিট ডুবিয়ে  রাখুন। এরপর পানি থেকে তুলে পলিব্যাগ এর মধ্যে ভরে রাখুন। ওই পলি ব্যাগ ফ্রিজের মধ্যে রেখে দিন। ফ্রিজের মধ্যে নরমাল কন্ডিশন এর মধ্যে রাখবেন অর্থাৎ মাইনাস ২০ডিগ্রী বা তার কম হতে হবে। এভাবে ও বাঁধাকপি বছরজুড়ে সংরক্ষণ করে  রাখতে পারেন। 

বাঁধাকপি সামান্য কিছুদিনের জন্য রাখতে চাচ্ছেন? 

বাঁধাকপি কুচু কুচু করে কেটে নিন এবং সামান্য পরিমাণ লবণ আর তাতে লেবুর রস মিশিয়ে নিন। একটি প্লাস্টিক বা পলিথিন থেকে বাতাস বের করে আটকে ফ্রিজে রাখুন এভাবে ১৫ দিন পর্যন্ত টাটকা থাকবে। 

শেষ কথাঃবছরজুড়ে বাঁধাকপি সংরক্ষণ করার ঘরোয়া উপায় 

বাঁধাকপি সংরক্ষণের সময় প্লাস্টিক বা পলি ব্যাগ থেকে অবশ্যই বাতাস  বের করে দিবেন, কারণ বাতাস থাকলে পচন  দ্রুত হতে পারে। একবার ফ্রিজ থেকে বের করলে সেই অংশটি আবার পুনরায় জমাট বাঁধে না, তাই ছোট ছোট প্যাকেট করে ভাগ ভাগ করে রাখতে পারেন প্রয়োজন যতটুকু কতটুকু বের করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url